ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন।

আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের ফাড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রানীশংকৈল উপজেলার নেকমরদ বিলপাড় গ্রামের ফইজুল ইসলামের মেয়ে তিনাইত (৩) ও একই উপজেলার চন্দনচহট গ্রামের শাহাজাহান আলীর মেয়ে মনজুরা বেগম (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁড়াবাড়ী এলাকায় নেকমরদ হতে ছেড়ে আসা একটি নৈশকোচ বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। সেসময় ইজিবাইকের পেছনে থাকা একটি মোটরসাইকেলও কোচের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তিনাইত ও মনজুরার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান জানান, নৈশকোচটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।