ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কচুবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে জনতা আধা ঘণ্টা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। নিহত ওই ছাত্রের নাম রকিব হোসেন (১৩)। সে সদর উপজেলার কচুবাড়ী পাখুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং কচুবাড়ী গ্রামের শাহজামালের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে রকিব হোসেন বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। সে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের কচুবাড়ী এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে রকিব ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পিকআপের চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।