ঠান্ডাজনিত রোগে তিন জেলায় ১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠান্ডাজনিত রোগে গত তিন দিনে চুয়াডাঙ্গা, মাদারীপুর ও নীলফামারীর সৈয়দপুরে ১০ জন মারা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত রবি ও সোমবার ছয়জন মারা গেছে। তাঁরা হলেন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের ফাহেরা বেগম (৬০), শ্যামপুর গ্রামের আকুব্বর আলী (৭২), দর্শনা কলেজপাড়ার গফুর (৬২) ও আলতাবানু (৮১), চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের মোতালেব (৫২) ও খাতুন (৬০)।মাদারীপুর: গত সোমবার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের ভ্যানচালক নূর মোহাম্মদ (৪০) মারা গেছেন। তাঁর স্ত্রী জাহানারা বেগম জানান, ঠান্ডার কারণে তাঁর স্বামী মারা গেছেন। রোববার রাতে কালকিনি উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের জয়নব বিবি নামের অশীতিপর এক নারীর মৃত্যু হয়েছে।সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সরকার জানান, গতকাল মঙ্গলবার সকালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে তাঁর এলাকা বাঙালিপুর নিজপাড়ায় আবেদা বেগম (৬০) ও আব্দুল হামিদ মুন্সি (৫৫) মারা যান।