প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত রঞ্জিত চন্দ্র সরকারের ভাই রিপন চন্দ্র গত সোমবার ঠিকাদার ও কর্মচারীদের আসামি করে মধ্যনগর থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, এপ্রিলের প্রথম সপ্তাহে রামদিঘা গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। ২৬ এপ্রিল সকালে রঞ্জিত চন্দ্র উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। তাঁকে বাঁচাতে স্ত্রী রিতা সরকার, বাবা জগদীশ ও বড় ভাই রাকেশের মেয়ে সোনালি এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।