ঠিকাদার নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর এক ঠিকাদারের খোঁজ পাওয়া যাচ্ছে না পাঁচ দিন ধরে। নিখোঁজ ঠিকাদারের নাম শাহ আনোয়ার হোসেন (৪০)। তিনি শহরের বাবুপাড়ার বাসিন্দা ও শাহ আনোয়ার কনস্ট্রাকশনের পরিচালক।আনোয়ারের বাবা খয়রাত হোসেন শাহ গতকাল রোববার জানান, ১৪ মার্চ সকাল সাড়ে ১০টায় তাঁর ছেলে বাড়ি থেকে শহরের চৌরঙ্গী মোড়ে নিজ কার্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। এ ঘটনায় তিনি সেদিন রাতেই নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর ব্যবহূত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। তাঁর মতে, আনোয়ার শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। নীলফামারী থানার ওসি আসাদুজ্জামান জানান, পুলিশের পক্ষ থেকে সব চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।