ঠিকাদার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন প্রকল্পে আটটি সেতু-কালভার্ট নির্মাণের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ লটারি হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, ইউএনও নূর কুতুবুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রকল্পে অর্থ বরাদ্দ রয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি