ঠিকাদার মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক উপলক্ষে গতকাল শনিবার ঠিকাদার মিলনমেলা হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় শহরের এ-টিম মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের একটি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাছানুর আল মামুন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।