ঠিকাদারকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে মো. কাজল শরীফ নামে এক ঠিকাদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত সোয়া ১০টার দিকে শহরের চৌমাথা নবগ্রাম রোড এলাকার কেরানি বাড়ির পুলে এ হামলার ঘটনা ঘটে।
বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজভী চৌধুরীর ছেলে প্রান্ত চৌধুরীর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় কাজলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।