ঠিকাদারদের দাবি কাজ হয়েছে শতভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের হাওরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফসল রক্ষা বাঁধ নির্মাণে নিয়োজিত ঠিকাদারেরা দাবি করেছেন, তাঁরা বাঁধের শতভাগ কাজ করেছেন। তাঁদের কোনো বাঁধ ভাঙেনি। ঢলের পানি ঢুকেছে বাঁধের অপর অংশ দিয়ে। এর আগে এই মৌসুমে সুনামগঞ্জের হাওরে এত পানি হয়নি। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এ দাবি করা হয়।লিখিত বক্তব্যে ঠিকাদারেরা বলেন, ২৪ মার্চ পর্যন্ত বাঁধের ৭০-৮০ ভাগ কাজ হয়েছে বলে জেলা প্রশাসন প্রতিবেদন দিয়েছে। বাকি কাজও তাঁরা সময়ের মধ্যেই করেছেন। কাজে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। ঠিকাদারেরা আরও জানান, সুনামগঞ্জের হাওরে মোট বেড়িবাঁধ এক হাজার ৩৮২ কিলোমিটার দীর্ঘ। আর পাউবো কাজ করেছে মাত্র ১৩১ কিলোমিটারে।