ঠিকানা জানে না শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের শিশুটি নিজের নাম বলছে রমজান আলী। জিজ্ঞাসা করলে জানাচ্ছে বাবার নাম আনিছ ও মায়ের নাম শাহানা। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। তবে সে বাড়ির ঠিকানা জানে না। শিশুটি জামালপুরের সরিষাবাড়ী থানা-পুলিশের কাছে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরসরা গ্রামের শহীদুল্লাহর ছেলে শাহীন মিয়া (২৭) গতকাল সোমবার ভোরে শিশু রমজানকে সেংগুয়া বাজারে কাঁদতে দেখেন। তিনি শিশুটিকে বাড়িতে নিয়ে যান। পরে এলাকাবাসীর পরামর্শে শাহীন মিয়া সকাল ১০টার দিকে তাকে থানায় পৌঁছে দেন।
শাহীন মিয়া বলেন, শিশুটির গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট। তার পরনে টিয়া রঙের হাফ গেঞ্জি ও হলুদ রঙের হাফ প্যান্ট ছিল।
সরিষাবাড়ী থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, শিশুটিকে এসআই আছমা বেগমের কাছে রাখা হয়েছে।