ঠিকানা বলতে পারছেন না তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জ্ঞান ফিরে পাওয়ার পর আর ঠিকানা বলতে পারছেন না। হাসপাতাল সূত্রে জানা গেছে, নাটোরের কোনো এক জায়গায় সড়ক দুর্ঘটনায় আহত প্রায় ৪৫ বছর বয়সী এই নারীকে গত ২৫ সেপ্টেম্বর পুলিশ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে দিয়ে যায়। তাঁর চোয়াল ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছিল। মুখের সামনের দিকের দাঁতও ভেঙে যায়। মাথায় গুরুতর জখম ছিল। চিকিৎসকদের চেষ্টায় তিনি জ্ঞান ফিরে পান এবং ধীরে ধীরে প্রায় সুস্থ হয়ে উঠেছেন। এখন তিনি নিজের নাম ফাতেমা বেগম এবং ছেলের নাম শাহীনুর পর্যন্ত বলতে পারেন। আর কোনো কথা বলতে পারছেন না।গত ২৬ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর যাওয়ার কোনো জায়গা নেই দেখে হাসপাতালের স্বেচ্ছাসেবী আলেয়া বেগম তাঁকে নিজের বাড়ি নিয়ে যান।