ঠেকানো গেল বাল্যবিবাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির সেই ছাত্রীর বাল্যবিবাহ শেষ পর্যন্ত ঠেকানো গেছে। গতকাল রোববার এই বিয়ে হওয়ার কথা ছিল।
পুলিশের সহযোগিতায় ফাইট ফর উইমেন্স রাইট নামে একটি সংগঠন বাল্যবিবাহ বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেয়। সংগঠনটি বিয়ে বন্ধের আবেদন জানিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে বিয়ে দিতে অভিভাবকদের বারণ করে।
গতকাল প্রথম আলোয় ‘ষষ্ঠ শ্রেণির ছাত্রীটির বিয়ে আজ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এরপরও যদি বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।