ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের জন্য আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের জন্য দুই দিনব্যাপী ‘এসো মাতি উল্লাসে’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ)। জন্মগত ঠোঁটকাটা, তালুকাটা, মুগুর পা শিশুদের জন্যই এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে এলএমআরএফের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার এই আনন্দ আয়োজন চলবে। চট্টগ্রাম নাসিরাবাদের টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠানের আয়োজনে করা হয়েছে। এতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, ম্যাজিক শো, মেলা, কৌতুক, সিসিমপুরের পাপেট ও স্ট্যান্ড আপ কমেডি শো।
এলএমআরএফের নির্বাহী পরিচালক শামীম খান বলেন, ‘চট্টগ্রাম বিভাগের নয়টি জেলায় আমাদের সেবা কার্যক্রম রয়েছে। এ পর্যন্ত চার হাজার ৭০০ শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে এনেছি। ’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রকল্পের কর্মকর্তা সুমিত বণিক, হোসাইন মোহাম্মদ বাকের প্রমুখ উপস্থিত ছিলেন।