ঠোঁট কাটা রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠোঁট কাটা রোগীদের (বিশেষ করে শিশুদের) বিনা মূল্যে চিকিত্সাসেবা দিতে রাজধানীর মালিবাগ এলাকার আমেরিকা-বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর এই ক্যাম্প চালু থাকবে। খবর বাসসের।
সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে কর্মসূচি পরিচালনা করবে অপারেশন ক্লেফট্ অস্ট্রেলিয়া ফাউন্ডেশন (ওসিএএফ)। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার, রোটারি ডিসট্রিক্ট গভর্নর, ফারইস্ট গ্রুপের চেয়ারম্যান ও সিডিডির প্রধান নির্বাহী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আগ্রহী রোগীদের রেজিস্ট্রেশন ও অন্যান্য তথ্যের জন্য ০১৭১৬-৭৮৮০৬২ এবং ০১৭৭৫-০১০৫৫৬-এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।