ড. ইউনূস জামিন পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন জামিন পেয়েছেন।

ঢাকার তৃতীয় শ্রম আদালত আজ মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন মঞ্জুর করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী আবদুর রেজ্জাক খান।

আইনজীবী আবদুর রেজ্জাক খান বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের করা মামলায় ড. ইউনূসসহ চারজন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি নিয়ে তাঁদের জামিন মঞ্জুর করেন।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

মামলার অপর তিনজন হলেন—গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

মামলায় অভিযোগ করা হয়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুন