ড. আনিসুজ্জামান উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আনিসুজ্জামান
অধ্যাপক আনিসুজ্জামান

লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ব্যাংকক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি এবং সাহিত্য পত্রিকা কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ড. আনিসুজ্জামান শ্বাসকষ্টের কারণে গত ১৭ জানুয়ারি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি ২৬ জানুয়ারি পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এরপর তাঁকে বাসায় নেওয়া হয়। কিন্তু শরীরে কিছু জটিলতা ধরা পড়ায় এবং কয়েক দিনের মধ্যে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে বিদেশে নেওয়ার পরামর্শ দেন।
আনিসুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রী, মেয়ে এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের ব্যাংকক গেছেন। বিজ্ঞপ্তি।