ড. ইউনূস ও ওয়ারেন বাফেটকে ফোর্বসের আজীবন সম্মাননা
বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ধনকুবের ওয়ারেন বাফেটকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত বুধবার জাতিসংঘ ভবনে এ সম্মাননা জানানো হয়। জাতিসংঘে এ সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন।সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন উপস্থিত সম্মানিত অতিথিদের স্বাগত জানিয়ে তাঁদের দারিদ্র্য নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও পরিবেশের মতো বৈশ্বিক বিষয়গুলোতে ভূমিকা রাখতে আহ্বান জানান।ফোর্বস ম্যাগাজিনের চেয়ারম্যান স্টিভ ফোর্বস বলেন, এই সম্মেলনকক্ষে উপস্থিত ব্যক্তিদের সম্পদের পরিমাণ প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার।মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে বিশ্বের সর্বোচ্চ বিত্তশালী ব্যক্তিদের সামাজিক ব্যবসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি প্রস্তাব করেন, এই ফিলানথ্রোপি সম্মেলনে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের দানের অর্থের ১০ শতাংশ প্রতিবছর তাঁরা যেন সামাজিক ব্যবসায় বিনিয়োগ করেন।ওয়ারেন বাফেট ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এবং বিল অ্যাকমেন, বোনো, পল টিউডর জোন্স, পিটার জি পিটারসন, সোয়ার্স ম্যান, জেফ স্কল প্রমুখ। বিজ্ঞপ্তি।