ড. ইউনূস না থাকায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণ করায় ব্যাংকটির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকার গ্রামীণ ব্যাংকের ওপর নিজের কতৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অধীনে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়। এতে সরকারের মালিকানা মাত্র ২৫ শতাংশ।একই বিষয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের অধীনেই ব্যাংকটি পরিচালিত হচ্ছে। সরকারের গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার কোনো সুযোগ নেই। খবর ইউএনবির।এদিকে শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও শিল্পমন্ত্রীর মধ্যকার বৈঠকে বায়োটেকনোলজি ব্যবহার করে বায়োগ্যাস, সার ও বিদ্যুৎ উৎপাদনের গ্রামীণ ব্যাংকের উদ্যোগ সম্পর্কে জানানো হয়।