ড. ইউনূস পুরোপুরি রাজনীতিবিদের ভূমিকা পালন করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহামঞ্চদ ইউনূস পুরোপুরি রাজনীতিবিদের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেটে গতকাল সোমবার এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল অর্থমন্ত্রী স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের পলিসি ডায়ালগ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন। কর্মশালা থেকে বের হওয়ার পর স্থানীয় সাংবাদিকেরা তাঁকে গ্রামীণ ব্যাংক নিয়ে প্রশ্ন করেন। তবে অর্থমন্ত্রী প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছিলেন। এর একপর্যায়ে গ্রামীণ ব্যাংকের ৮৪ লাখ নারী ভোটার সরকারের বিরুদ্ধে যাবেন কি না, এমন সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বলেন, ‘তিনি পুরো রাজনীতিবিদের ভূমিকা পালন করছেন। তিনি চিরদিনই রাজনীতিবিদ। এ নিয়ে আর কিছু বলব না।’ বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমদ ও ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর শায়লা খান, স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।