ড. ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ‘নোবেলজয়ী ড. ইউনুস সুহূদ চট্টগ্রাম’। সংগঠনের সম্পাদক ফারুক-ই-আযম গত বুধবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের জের ধরে বিভিন্ন বিষয়ের মধ্যে গ্রামীণ ব্যাংক বিষয়টিতে অর্থমন্ত্রীর মনোভাব সংবাদমাধ্যমের কল্যাণে আমাদের নজরে এসেছে। গত মঙ্গলবার এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থমন্ত্রী বিদ্বেষ প্রকাশ করেন।’ বিবৃতিতে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে গ্রামীণ ব্যাংক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, কারণ, এর সঙ্গে লাখ লাখ দরিদ্র গ্রাহকের স্বার্থসহ সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক দায় রয়েছে। কারও বিদ্বেষের কারণে এ যুগান্তকারী প্রতিষ্ঠান ধ্বংস হোক, তা দেশবাসীর কাম্য নয়।