ড. ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রীর মন্তব্য দলের নয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ড. মুহামঞ্চদ ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছেন, তা দলের (আওয়ামী লীগ) মন্তব্য নয়। ড. ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে সংযুক্ত আছেন, তাতে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভালো ভূমিকা রাখতে পারেন। তিনি যদি সেটা রাখেন, তা হলে বুঝব যে সত্যিকার অর্থেই তিনি দেশকে ভালোবাসেন।’গতকাল শুক্রবার দুপুর পৌনে একটার দিকে কুষ্টিয়া শহরে পূজা উদ্যাপন পরিষদের এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।গত বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস যেসব কথা বলেন, তাঁর মধ্যে পুরোপুরি সত্যতা নেই।’ আরেক নোবেল বিজয়ী অমর্ত্য সেনের উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী বলেন, এ দেশে এত ভালো কাজ হচ্ছে, এটা পৃথিবীর কোথাও প্রাধান্য পায় না। অর্থমন্ত্রীর মতে, এর একমাত্র কারণ হচ্ছেন ইউনূস।বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে শ্রীশ্রীগোপীনাথ জিউর মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ তাঁর বক্তব্যে বলেন, ‘আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে বিচারাধীন মামলার রায় ঘোষণা করা হবে। আর এই রায়কে বানচালের জন্যই জামায়াত-শিবির দেশে তাণ্ডব চালাচ্ছে।’পূজা উদ্যাপন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা আ. লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, আ. লীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।