প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অপসারণের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষক এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।বিবৃতিতে শিক্ষকেরা বলেন, সরকার সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুহাম্মদ ইউনূসকে তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করেছে, যা অশোভনীয়, দুঃখজনক ও আপত্তিকর।বিবৃতিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন কে এম গোলাম মহিউদ্দিন, মাহবুব উল্লাহ, আ ন ম মুনির আহমদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন আবুল কালাম আযাদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, হাসান মোহাম্মদ, আবদুন নুর প্রমুখ।