ড. ইউনূসকে খালেদা জিয়ার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হওয়ায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির চেয়ারপারসন এ অভিনন্দন জানান।খালেদা জিয়া বলেন, ‘এই বিরল সম্মাননা অর্জনের মাধ্যমে ড. ইউনূস দেশ ও জাতিকে আবারও বিশ্বসভায় সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন।’খালেদা জিয়া গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্রঋণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সামাজিক বাণিজ্য উদ্ভাবনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে মুহাম্মদ ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, মুহাম্মদ ইউনূস যখন একের পর এক আন্তর্জাতিক খ্যাতি ও সম্মান অর্জন করেছেন, সেই মুহূর্তে তাঁকে স্বদেশে সরকারিভাবে নানা রকম হেয়পতিপন্নের প্রয়াস আমাদের ব্যথিত করে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমর্যাদাও ক্ষুণ্ন হয়েছে। বিএনপির চেয়ারপারসন বলেন, আগামীতে দেশসেবার সুযোগ পেলে উপযুক্ত মর্যাদা দিয়ে মুহাম্মদ ইউনূসের প্রজ্ঞা, জ্ঞান ও অভিজ্ঞতাকে জনগণের স্বার্থে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নেবেন। বিজ্ঞপ্তি।