ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। গতকাল শনিবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মানিকগঞ্জ জোনের নির্বাহী কমিটির সদস্যরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আহেমদ শরীফ ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ উপস্থিত নেতারা বলেন, গ্রামীণ ব্যাংক এই মুহূর্তে কঠিন এক সংকটের সম্মুখীন। ব্যাংকের ৮৩ লাখ ঋণগ্রহীতা ও তাঁদের পরিবাররা আজ অভিভাবকহীন হয়ে পড়েছেন। তাঁরা গ্রামীণ ব্যাংককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগের দাবি জানান।