ড. ইউনূসকে নিয়ে হিলারি ও রাষ্ট্রদূত চাপ দেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার বলেছেন, তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ঢাকার মার্কিন রাষ্ট্রদূত কয়েকবার হুমকি দিয়ে বলেছিলেন, ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরানো হলে পদ্মা সেতুর তহবিল প্রত্যাহার করা হবে। এ ছাড়া তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়কে এ জন্য চাপ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মিউনিখের ম্যারিয়ট হোটেলে আওয়ামী লীগের জার্মানি শাখার দেওয়া সংবর্ধনায় শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আমার কার্যালয়ে এলেই হুমকি দিয়ে বলতেন ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে সরানো হলে পদ্মা সেতুর তহবিল বন্ধ করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘হিলারি ক্লিনটনও আমাকে ফোন করে একই ধরনের চাপ দিয়েছিলেন।’