ড. ইউনূসকে ব্যঙ্গ করতে প্রধানমন্ত্রীর এই প্রস্তাব: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ব্যঙ্গ করতেই ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাবনা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, বিশ্বব্যাংকের একটি গঠনতন্ত্র আছে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক ছাড়া কারও পক্ষে বিশ্বব্যাংকের প্রধান হওয়া সম্ভব নয়। সেই প্রতিষ্ঠানের প্রধান করতে ড. ইউনূসের নাম তাই ব্যঙ্গ করার শামিল।সাংবাদিক দম্পতি খুনের প্রসঙ্গে গতকাল প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, পাবনা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।মহাসমাবেশের স্থান চেয়েছে বিএনপি: আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ করতে স্থান বরাদ্দ চেয়ে আবেদন করেছে বিএনপি।গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, তাঁরা পল্টন ময়দান, মানিক মিয়া এভিনিউ বা নয়াপল্টনে কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। কিন্তু গতকাল পর্যন্ত তাঁরা কোনো সাড়া পাননি। তিনি অভিযোগ করেন, সরকার চায় না বিএনপি কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করুক।