ড. ইউনূসকে হেনস্তা করায় ২২ বিশিষ্ট নারীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘অন্যায়ভাবে হেনস্তা’ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ২২ জন বিশিষ্ট নারী। তাঁরা গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, ড. ইউনূস দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত প্রায় দুই কোটি গ্রামীণ নারীর ক্ষমতায়ন করেছেন। ক্ষুদ্রঋণের এই প্রবক্তাকে অসম্মান করা হলে এই দুই কোটি জনগোষ্ঠীকেও অসম্মান করা হয়।বিবৃতিদাতারা হলেন তাহরুন্নেসা আবদুল্লাহ, হামিদা হোসেন, রওনক জাহান, সালমা খান, মাহমুদা ইসলাম, রাশেদা কে চৌধুরী, নাজমা সিদ্দিকী, মালেকা বেগম, সিমীন মাহমুদ, ফরিদা আখতার, সালমা আলী, শিরীন হক, শাহীন আনাম, আমেনা মহসীন, সৈয়দা রিজওয়ানা হাসান, পারভীন হাসান, ফিরদৌস আজীম, নাশিদ কামাল, তাসনিম আজীম, শিরীন কিউ দত্ত, মাহেরা খাতুন ও রাজিয়া কাদির। বিজ্ঞপ্তি।