ড. ইউনূসের প্রশংসায় প্রণব মুখার্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র অর্থায়নের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য থেকে মুক্তিতে ভূমিকা রাখায় ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক গোলটেবিল আলোচনায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের প্রশংসা করেন রাষ্ট্রপতি প্রণব। এ সময় ড. ইউনূস উপস্থিত ছিলেন।
এনডিটিভির বরাত দিয়ে ইউএনবি জানায়, প্রণব মুখার্জি বলেন, ড. ইউনূস ক্ষুদ্র অর্থায়নের মতো অসাধারণ মডেল সৃষ্টি করে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য থেকে মুক্তিতে ভূমিকা রেখেছেন। ভারতের তৃণমূল পর্যায়ে উদ্ভাবনের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে প্রণব বলেন, পরবর্তী বড় পরিবর্তন আসবে ক্ষুদ্র উদ্যোগে অর্থায়নের মাধ্যমে।