ড. ইউনূসের সংবর্ধনা ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করায় আগামী ২০ জুন ড. ইউনূসকে সংবর্ধনা দেবে নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রাম। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে।

নোবেলজয়ী ড. ইউনূস সুহূদ-চট্টগ্রাম আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূসের প্রস্তাবিত তিনটি কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনায় অংশ নেন বিজিএমইএর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বিকেএমইএর পরিচালক শওকত ওসমান, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, কিউ এম অহিদুল আলম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রমুখ।