ড. ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান গতকাল এক বাণীতে ড. ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতে নীরবে কাজ করে গেছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে আজ দিনব্যাপী কোরআনখানি এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শিশু একাডেমী, আওয়ামী ওলামা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নানা কর্মসূচি গ্রহণ করেছে। সুধা সদনে কোরআনখানি, গণভবনে মিলাদ মাহফিল: ড. ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডির সুধা সদনে দিনভর কোরআনখানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাদ মাগরিব পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।