ড. ওয়াজেদ মিয়ার বড় ভাইয়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই মো. আবদুল খালেক মিয়া গতকাল শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পারিবারিক সূত্র জানায়, ১৩ মে অসুস্থ হয়ে পড়লে খালেক মিয়াকে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার তাঁকে গ্রামের বাড়িতে আনা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবদুল খালেক মিয়ার মৃত্যুর খবর শুনে মরহুমের স্ত্রী জোহরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।খালেক মিয়ার মৃত্যুতে স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহামঞ্চদ আবদুল জলিল মিয়াসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বাসস।