ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ মে রোববার। গত বছরের এই দিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। শেখ রাসেল শিশু সংসদের উদ্যোগে বেলা ১১টায় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ, বঙ্গবন্ধু একাডেমি পৃথক কর্মসূচি পালন করবে।