ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।দিনটি উপলক্ষে আওয়ামী লীগ, সংগঠনটির সহযোগী ও সমমনা একাধিক সংগঠন আলোচনা সভা, দোয়া, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করে। দীর্ঘদিন রোগভোগের পর গত বছরের ৯ মে মৃত্যুবরণ করেন ওয়াজেদ মিয়া।তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে গতকাল বাদ মাগরিব প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিকটাত্মীয়, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতারা এবং মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দীন বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।এ উপলক্ষে আওয়ামী লীগ আজ সোমবার বিকেল সাড়ে চারটায় মহাখালীর গাউছুল আজম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।ঢাকা মহানগর আওয়ামী লীগ গতকাল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু একাডেমি, শেখ রাসেল শিশু সংসদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদসহ বিভিন্ন সংগঠন আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।