ড. কামালসহ ছয় বিশিষ্ট নাগরিক বঙ্গভবনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি নাগরিক প্রতিনিধিদল বঙ্গভবনে গেছেন।
নাগরিক প্রতিনিধিদলের অপর সদস্য হলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী, সুলতানা কামাল ও আকবর আলি খান। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ১২ মিনিটে তাঁরা বঙ্গভবনে যান।
নির্বাচনের আগে চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই বিশিষ্ট ছয় নাগরিক রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলেন।