ইউএনবির একটি প্রতিবেদন ১৮ মে বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়৷ এ প্রতিবেদনে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর ড. কামাল হোসেনের অবস্থান সম্বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, তাঁর প্রতিবাদ জানিয়েছে ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস৷
প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে৷ তিনি বলেছেন, ‘জাতির জনককে যেদিন হত্যা করা হয়, সেদিন তাঁর পররাষ্ট্রমন্ত্রীও পশ্চিম জার্মানিতে ছিলেন৷ কিন্তু আমি বা শেখ রেহানা কেউই ১৫ আগস্টের পর তাঁর সহায়তাঁ পাইনি, এমনকি শেখ রেহানা একটি সংবাদ সম্মেলন আয়োজনের জন্য বারবার তাঁকে অনুরোধ করলেও তিনি রাজি হননি৷’
প্রতিবাদপত্রে বলা হয়, পঁচাত্তরের আগস্টে বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন সরকারি সফরে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অবস্থান করছিলেন৷ ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুর কথা শোনার পর যুগোস্লাভিয়ার সরকার বঙ্গবন্ধুর পরিবারের জীবিত সদস্য শেখ হাসিনা ও শেখ রেহানার সে দেশে রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন৷ এরপর ড. কামাল হোসেন দেশে ফিরে না গিয়ে বন শহরে রাষ্ট্রদূত হুমায়ুন রশীদ চৌধুরীর আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে দেখা করতে যান৷
ড. কামাল হোসেনকে ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত বাংলাদেশের নতুন সরকারে যোগ দিতে বারবার অনুরোধ জানানো হলেও তিনি তাঁ প্রত্যাখ্যান করেন৷ তিনি তখন ব্রিটেনে থেকে যান৷ ওই সময়ে শেখ হসিনা ও শেখ রেহানার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তিনি৷
প্রতিবাদপত্রে আরও বলা হয়, ইউএনবির প্রতিবেদনটি সত্যের অপলাপ৷