ড. কামালের হাঁটুতে সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের হাঁটুতে গতকাল বৃহস্পতিবার অস্ত্রোপচার করা হয়েছে। প্রবীণ এই আইনজীবীর হাঁটুতে অস্ত্রোপচার সফল হওয়ায় রাজধানীর বস্তিবাসী শোকরিয়া আদায় করেছেন। গতকাল বাদ আসর কড়াইল বস্তিবাসীর পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ। এতে গণফোরামের কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান, হারুনুর রশীদ তালুকদার এবং বস্তিবাসী নেতা নবী হোসেন ও সামছু মিয় প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।