ড. কুদরাত-এ-খুদার মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদার ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩ নভেম্বর বুধবার। এ উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আজ সকাল নয়টায় বনানীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং আগামী ৭ নভেম্বর বিকেল তিনটায় আইএফএসটি মিলনায়তনে স্মৃতিচারণা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ড. খুদা বিসিএসআইআরের প্রতিষ্ঠাতা। তিনি বাংলা একাডেমী, সেকেন্ডারি এডুকেশন বোর্ড, পাকিস্তান ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি পার্টেক্স ও জুটনসহ বহুসংখ্যক শিল্পপদ্ধতি উদ্ভাবন করেন। স্বাধীনতা-উত্তর প্রথম শিক্ষা কমিশন রিপোর্ট প্রণয়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি । এ ছাড়া তিনি বহু গ্রন্থও প্রণয়ন করেছেন। বিজ্ঞপ্তি।