প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক শিক্ষক, লেখক ও নাট্যকার ড. নাজমা জেসমিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক কর্মসূচির পাশাপাশি কাল শনিবার বিকেল চারটায় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ড. নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। স্মারক বক্তব্য দেবেন মানবাধিকার সংগঠক সুলতানা কামাল। বিজ্ঞপ্তি।