ড. মাহবুবের মরদেহ ঢাকায় আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. মাহবুব
ড. মাহবুব

অর্থনীতিবিদ, কৃষি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মাহবুব হোসেনের মরদেহ আজ শুক্রবার ঢাকায় পৌঁছাবে। গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক মাহবুব হোসেনের মরদেহ সকাল সোয়া ১০টায় ঢাকা পৌঁছার পর বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জানাজা শেষে মাহবুব হোসেনকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।