ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি, কর্ম ও গবেষণা ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা
ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতি, কর্ম ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সম্মননা প্রদান অনুষ্ঠান ১০ এপ্রিল মনিরুজ্জামন ইসলামাবাদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নগরের ১৫টি বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন ড. মুহম্মদ শহীদুল্লাহর নাতনি মুনিজা বশির।
এরপর অনুষ্ঠিত হয় আলোচন সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিজিৎ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মঞ্জুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহম্মদ সানাউল্লাহ, দৈনিক মুক্তবাণীর প্রকাশক ও সম্পাদক ববিতা বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নির্মলেন্দু পারিয়াল, দ্য চিটাগাং ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান স্বদেশ চক্রবর্তী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী। আলোচনা শেষে তিন কৃতী পুরুষ জামাল নজরুল ইসলাম, চট্টল গবেষক আব্দুল হক চৌধুরী ও স্বাধীন বাংলা বেতারের শিল্পী প্রবাল চৌধুরীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সাহিত্য ও সাংবাদিকতায় প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, শিক্ষকতায় দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান এবং সমাজসেবায় ঝুন্টু চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।