ড. মোহাম্মদ সেলিম মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ সেলিম গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মোহাম্মদ সেলিম জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর জ্যেষ্ঠ সন্তান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের বড় ভাই। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, সহকর্মী, শুভানুধ্যায়ী সবার প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।