ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার উদ্যোগে উন্মুক্ত প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।
ড. শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানের এই দিনে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিল রাজশাহী শহরের দিকে অগ্রসর হওয়ার প্রাক্কালে পাকিস্তানি সেনারা ড. শামসুজ্জোহাকে নির্মমভাবে হত্যা করে। বিজ্ঞপ্তি।