ডক্টরস ফর হেলথের সপ্তম জাতীয় সম্মেলন
সমুন্নত থাকুক অসাম্প্রদায়িক চেতনা, মানবতার সেবা ও পরিবেশ রক্ষায় যুক্ত হোক অগ্রগামী চিকিৎসক সমাজ। এ স্লোগানকে উপজীব্য করে অনুষ্ঠিত হলো ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সপ্তম জাতীয় সম্মেলন। রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী মিলনায়তনে গত বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে আগামী দুই বছরের জন্য সংগঠনটির ৪৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। অধ্যাপক নাজমুন নাহার সভাপতি, কাজী রকিবুল ইসলাম সাধারণ সম্পাদক ও আজিজুল হক সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।সম্মেলনে সারওয়ার আলী প্রধান অতিথি ও সাংবাদিক খন্দকার মূনীরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ। বিজ্ঞপ্তি।