প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান শেফার্ড এবং ল্যাব্রাডর দুই জাতের মোট ১০টি কুকুর দিয়ে আজ পয়লা বৈশাখ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াড ইউনিট যাত্রা শুরু করছে। ডিএমপি সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল চারটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডগ স্কোয়াডের মহড়া দেখেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, আজ পয়লা বৈশাখ থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এ ডগ স্কোয়াড কাজ করবে। এই ডগ স্কোয়াড মূলত মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার, বিস্ফোরকদ্রব্য উদ্ধারে কাজ করবে।