ডট ফাইভের বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টেরিয়র প্রতিষ্ঠান ডট ফাইভ প্রা. লিমিটেডের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আইএসও সনদপ্রাপ্তি উপলক্ষে গুলশানে তাদের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থপতি মোবাশের হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন অ্যামচেমের সভাপতি আফতাবুল ইসলাম। এতে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান, অ্যাপেক্স ফুটওয়্যারের মহাব্যবস্থাপক প্রদীপ কান্তি, জাহিদুর রহমান, ডট ফাইভ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো. মাহফুজ খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।