ডব্লিউইসি পদক পাচ্ছেন শিক্ষামন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দ্য ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস (ডব্লিউইসি) পদক পাচ্ছেন শিক্ষা-মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ডব্ল্লিউইসির অ্যাওয়ার্ড অ্যান্ড একাডেমিক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে আগামী ২৯ ও ৩০ জুন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় কংগ্রেসের অধিবেশনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকতে এবং পদক গ্রহণ করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। স্মিথ তাঁর চিঠিতে বলেছেন, ডব্লিউইসির জুরি ও কাউন্সিল অব বোর্ড মেম্বারস শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এ বছর এই পদক দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও নেতৃত্ব সুবিদিত। একজন চিন্তাবিদ ও কর্মী হিসেবেও নাহিদ মডেল ব্যক্তিত্ব। বিজ্ঞপ্তি।