ডব্লিউএফপির নির্বাহী পরিষদে ২০২২ সালের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমের এফএও, ইফাদ ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব খাদ্য কর্মসূচির ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রথম নিয়মিত অধিবেশনে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে।

আজ মঙ্গলবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং রোমের এফএও, ইফাদ ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ডব্লিউএফপির প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে, সংঘাতপীড়িত দেশগুলোতে জাতিসংঘের সংস্থাটির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।
শামীম আহসান তাঁর সূচনা বক্তব্যে বিশ্বের বিপুলসংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্যনিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপির ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।