ডব্লিউটুআরএফ ও আইডিএলসির চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট টু রিসোর্স ফান্ড লিমিটেডের (ডব্লিউটুআরএফ) আর্থিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ডব্লিউটুআরএফের বাংলাদেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা, মূল্যায়ন ও তত্ত্বাবধান করবে আইডিএলসি। আইডিএলসি ফাইন্যান্সের নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং ডব্লিউটুআরএফের পরিচালক আবু হাসনাত মো. মাকসুদ সিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।