ডা. ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ১৯৮৯ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি এ দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে সমিতি, বারডেম হাসপাতালহ এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতি কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় বনানীতে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সকাল আটটা থেকে বেলা ১১টা পর্যন্ত জাতীয় জাদুঘর, প্রেসক্লাব, ধানমন্ডির রবীন্দ্রসরোবরের সামনে এবং এনএইচএন ও এইচসিডিপির বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হবে। সকাল ১০টায় বারডেম মিলনায়তনে ডা. মো. ইব্রাহিম স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
কাল শনিবার বেলা ১১টায় বারডেম মিলনায়তনে ডায়াবেটিক রোগী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে মতবিনিময় ও প্রশ্নোত্তর অনুষ্ঠান হবে। শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত হূদেরাগীরা বিনা মূল্যে কার্ডিয়াক মেডিসিন ও কার্ডিয়াক সার্জারির বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। বিজ্ঞপ্তি।