ডা. এম আর খানের দোয়া অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আর খান
এম আর খান

শিশুরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক এম আর খানের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর সড়কের বায়তুল আমান মসজিদে এ আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর খান গত শনিবার বিকেলে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।